বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আটক চেয়ারম্যান মধু’র বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মধু মিয়া তালুকদারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, মধু মিয়া তালুকদার ও তার বড় ভাই মৃত আহাদ আলী তালুকদারের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধ চলাকালে এলাকায় হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দেন এলাকাবাসী।
এর প্রেক্ষিতে ট্রাইব্যুনালের তদন্ত দল তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। পরবর্তীতে ট্রাইব্যুনাল টিমের সমন্বয়ক আবদুল হান্নান খান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
ডিবি পুলিশের (ওসি) মো. শাহ আলম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সহকারী কমিশনার নূর হোসেন বলেন, ’৭১ সালে মধু মিয়ার নেতৃত্বে মধু বাহিনী বিথঙ্গল ও আশপাশের এলাকায় হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগ করে। তার পুরো পরিবার রাজাকার ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি দল তদন্ত করে এর সত্যতা পান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দলের সমন্বয়ক পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল হান্নান খান বাদী হয়ে প্রায় মাস দুয়েক আগে একটি মামলা করেন। এ মামলায় মধু মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com