বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে বউ-শাশুড়ি হত্যাকাণ্ড ॥ খুনীদের কঠোর শাস্তির দাবি বাদীসহ স্বজনদের

  • আপডেট টাইম রবিবার, ২০ মে, ২০১৮
  • ৫৯৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে বউ-শ্বাশুড়ি হত্যাকাণ্ডে পুলিশের দায়িত্বশীল ভূমিকায় খুনীদের গ্রেফতার ও দ্রুত রহস্য উদ্ঘাটন হওয়ায় সন্তোষপ্রকাশ করেছেন মামলার বাদী নিহত রুমির বড় ভাই পল্লী চিকিৎসক নজরুল ইসলাম। গতকাল শনিবার বিকেলে এ প্রতিনিধির সাথে আলাপকালে নজরুল ইসলাম বলেন, আমার বোন ও তার শাশুড়িকে হারিয়েছি। হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ অক্লান্ত পরিশ্রম করে অতিদ্রুত খুনিদের চিহ্নিত করতে পেরেছে। এতে সত্যিই পুলিশ প্রশাসন প্রশংসার দাবীদার। এ হত্যাকাণ্ডের সঙ্গে আর কাউকে সন্দেহ করছেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জানিনা এ ঘটনার সাথে আর কেউ জড়িত রয়েছে কি-না, পুলিশের তদন্ত চলমান, পুলিশের তদন্তে আর কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে পুলিশই আইনের আওতায় নিয়ে আসবে। অন্যথায় আমি চাই না নিরপরাধ কোনো মানুষ হয়রানীর শিকার হোক। এতে আমার বোন ও তার শাশুড়ির আত্মা শান্তি পাবেনা। তিনি আরো বলেন, শুরু থেকেই পুলিশের ভূমিকা অনেক বেগবান পুলিশ সুপার বিধান ত্রিপুরা বলেছেন অতিদ্রুত চার্জশীট দেয়া হবে এবং মামলা ট্রায়েল এ নিয়ে যাওয়া হবে উনার আশ্বাসে আমার বিশ্বাস রয়েছে।
খুনী শুভ-তালেব এর কী শাস্তি চান প্রশ্নের জবাবে, কান্নাজড়িত কন্ঠে নজরুল ইসলাম বলেন, আমি তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। ওদের শাস্তি দেখে যাতে আর কোনো দিন এ ধরনের নির্মম খুনের ঘটনার দিকে পা না বাড়ায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com