বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে হবিগঞ্জ পৌরসভার ইফতার

  • আপডেট টাইম রবিবার, ২০ মে, ২০১৮
  • ৬৮৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর এলাকার সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ পৌরসভায়। শনিবার বিকেল পৌনে ৬টায় পৌরভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন ইমাম ও মুয়াজ্জিনগন আমাদের সমাজে অধিক সম্মানের অধিকারী। তিনি বলেন আমি ২০১৪ সাল থেকেই পৌরসভার দায়িত্ব গ্রহনের পর থেকে আমার পরিষদকে সাথে নিয়ে ইমাম ও মুয়াজ্জিনদের পৌরসভার পক্ষ থেকে যথাযথ সম্মান প্রদর্শন করে আসছি। এরই ধারাবাহিকায় গত ঈদ উল ফিতর হতে আমি আমার পরিষদকে নিয়ে ইমাম ও মুয়াজ্জিনদের বছরে দুটি ঈদে সম্মানী প্রদানে নিয়ম চালু করি।
হবিগঞ্জ পৌরসভার জনগন, পৌর পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সকল পৌরবাসীর সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com