শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ট্রাফিক আইন মেনে চলুন-নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান

  • আপডেট টাইম বুধবার, ১৬ মে, ২০১৮
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত টার্মিনাল ও শ্রমিকদের অফিস দখলের মধ্য দিয়ে অরাজকতা সৃষ্টি করেছিল। কিন্তু শ্রমিকদের আন্দোলনের মুখে তা ফিরিয়ে দিতে হয়েছে। অসংখ্য পরিবহন শ্রমিকদের হত্যা এবং যানবাহনে অগ্নিসংযোগ করার মাধ্য দিয়ে তারা আওয়ামী লীগকে বেকায়দায় ফেলতে চেয়েছিল। দেশের ক্ষতি করার উদ্দেশ্যে তারা যে অপতৎপরতা করেছে তা সফল হয়নি। জনগণ নৌকায় ভোট দেয়ার মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের চক্রান্ত নস্যাৎ করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অভিষেক এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী সম্প্রতি আদালতের একটি রায়ে মালিককে ৫০ লাখ এবং শ্রমিককে ৫০ লাখ টাকা জরিমানার যে আদেশের বিষয়ে বলেন, একজন শ্রমিকের পক্ষে ৫০ লাখ টাকা জরিমানা পরিশোধ করা কোনোভাবেই সম্ভব হবে না। কারণ তার যদিত ৫০ লাখ টাকা আয় থাকতো তাহলে গাড়ি চালাতে আসতো না। এ সময় শ্রমিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ট্রাফিক আইন মেনে সবসময় গাড়ি চালাতে হবে। এছাড়াও ড্রাইভিংয়ের সময় মোবাইলে কথা বলা এবং যাত্রীদের সাথে দুর্ব্যবহার না করতে শ্রমিকদের প্রতি আহবান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, বর্তমান সরকার দেশের অর্থনীতির চাকা সচল করায় দেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। সরকার শ্রমিকদের কর্মসংস্থান এবং রাষ্ট্রের আয় বৃদ্ধির জন্য ইকনোমিক জোনসহ ব্যাপক শিল্পায়ন করেছে।
হবিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমেদ পলিক।
এছাড়াও বক্তৃতা করেন জেলা মটর মালিক গ্র“পের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াদুল হোসেন লুদন, শ্রমিক ইউনিয়ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবিদুর রহমানসহ শ্রমিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com