বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার সুনাম ক্ষুন্ন করার ষড়যন্ত্র চলছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ মার্চ, ২০১৪
  • ৫৩৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌরসভাধীন পূর্বতিমিরপুর দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার সুনাম ক্ষুন্ন করার জন্য ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী বিভিন্ন কুৎসা রচনা করছেন। গতকাল সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে পৌর কাউন্সিলর ও ওই মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিন লিখিত বক্তব্যে এ দাবি করেন। তিনি বলেন, মাদরাসার মসজিদের দু’তলার একই কক্ষে, একই বিছানায় অবস্থান করে চলতি বছরের দাখিল পরীক্ষা দিচ্ছে আমীর উদ্দীন ও সদরুল আমীন জসিম নামের দুই ছাত্র। গতকাল সকালে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মাঝে হাতাহাতি হয়। ঘটনা জেনে মাদরসার সভাপতি হিসেবে তিনি ও মাদরাসার দাতা সদস্য মো: আজিজুর রহমান তাৎক্ষনিকভাবে মাদরাসায় গিয়ে উভয়কে শাসিয়ে বিষয়টির মীমাংসা করেন। তার দাবি নিষ্পত্তিকৃত বিষয়টিকে পুঁজি করে নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাও: শাহ আলম সিলেট বিভাগে দ্বিতীয় স্থান অর্জনকারী উক্ত প্রতিষ্ঠানটির ভাবমুর্তি ক্ষুন্ন করে নির্বাচনীয় ফায়দা হাসিলের অপতৎপরতা চালাচ্ছেন। তিনি বলেন, আমরা তাঁর উক্ত ঘৃণ্য তৎপরতার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সর্বসাধারণকে মিথ্যা প্রচারনায় বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানান। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য নাসির আহমদ চৌধুরী, আজিজুর রহমান ও মাদরাসার অধ্যক্ষ মো: লুৎফুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com