শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে সত্তরোর্ধ বৃদ্ধকে খুনের অভিযোগে মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ মে, ২০১৮
  • ৬৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সত্তরোর্ধ বৃদ্ধকে খুনের অভিযোগে মামলা হয়েছে। নিহত বৃদ্ধের নাম ইসার উদ্দিন। তিনি মীরনগর গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে প্রকাশ, গত রোববার দুপুরে ইসার উদ্দিনের ছেলে বুলু মিয়া রাইস মিলে ধান ভানতে যান। একই সময় প্রতিবেশী মেহের আলীর ছেলে তাহের আলীও ধান ভানতে যান। কার আগে কে ধান ভাঙ্গাবে এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ের দুইজনই মারামারিতে লিপ্ত হয়। এ সময় বুলু মিয়ার পিতা ইসার উদ্দিন মারামারি থামাতে গিয়ে আহত হন। তাকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। তার ছেলে বুলু মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ইসার উদ্দিনের ছেলে কাওছার মিয়া বাদী হয়ে থানায় খুনের অভিযোগে মামলা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com