বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

বানিয়াচঙ্গে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ মে, ২০১৮
  • ৫২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে এইচএসসি পরীক্ষার্থীর উপর হামলার ঘটনায় গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গতকাল দিনভর এ সকল অস্ত্র উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামে ছানাউর রহমান চৌধুরীর ছেলে মিঠুন চৌধুরী বাবু (২০) এইচএসসি পরীক্ষা দেয়ার জন্য বাড়ি থেকে যাওয়ার পথে পথিমধ্যে তালিবপুর এলাকার পাশ্ববর্তী শাহ জালালপুর গ্রামে পৌছা মাত্রই একই গ্রামের আরজু মিয়া তালুকদারের ছেলে শরীফ উদ্দিন তালুকদার ও আকাশের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার উপর দেশীয় অস্ত্র দিয়ে আক্রমন চালায়। এ সময় তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। এদিকে এ ঘটনায় গতকাল বিকেলে হামলকারীদের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে বিথঙ্গল ফাড়ি পুলিশ।
এ ব্যাপারে বিথঙ্গল ফাড়ি পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন জানান, এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলোর মধ্যে রয়েছে টেটা, বল্লম ও ফিকল। তিনি বলেন যার ঘরে অস্ত্র পাওয়া যাবে তাদের বাড়িতে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com