বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আউশকান্দি লার্নিং পয়েন্ট ক্যাডেট একাডেমীতে “মা” দিবস পালন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ মে, ২০১৮
  • ৫৫৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ “মায়ের মুখের মধুর হাসি, মাকে ভালবাসি” এই স্লোগানকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারস্থ ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন লার্নিং পয়েন্ট ক্যাডেট একাডেমীতে বিশ্ব মা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গত রবিবার সকাল ১১টায় প্রথমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্টানের চেয়ারম্যান কাজী আব্দুল বাছিত। প্রধান শিক্ষক শেখ কায়সার হামিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী শেখ মহি উদ্দীন আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আউশকান্দি ইউপি চেয়ারম্যান হাজী মহিবুর রহমান হারুন, ইউপি সদস্য খালেদ আহমেদ (জজ)।
উপস্থিত ছিলেন রোমান আহমেদ, ইব্রাহীম মিয়া, নুরুল ইসলাম, লিটন মিয়া, মঞ্জু আহমেদ, আবুল বাশারসহ শিক্ষক, শিক্ষিকা অভিভাবকদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্টানে অভিভাবক সেরা মায়েদের ক্রেষ্ট ও বৃক্ষ উপহার দেয়া হয়।
এছাড়াও উপস্থিত সকল মায়েদেরকে মিষ্টি মুখ করানো হয়। সভায় প্রধান অতিথি শেখ মহি উদ্দীন আহমেদ অত্র বিদ্যালয়ের কেমলমতি শিক্ষার্থীরা যাতে করে তথ্য প্রযুক্তিতে জ্ঞান অর্জন করে আরো এগিয়ে যেতে পারে সে লক্ষ্যে কম্পিউটারের জন্য ১ লাখ টাকা অনুদান ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com