শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে দুর্বৃত্তরা

  • আপডেট টাইম সোমবার, ১৪ মে, ২০১৮
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামে মোঃ মিঠুন চৌধুরী বাবু (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে ক্ষতবিকক্ষত করেছে একদল দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে মুরাদপুর গ্রামের মোঃ ছানাউর রহমান চৌধুরীর পুত্র। গতকাল রোববার বিকেলে এ ঘটনাটি ঘটে।
আহত মিঠুন চৌধুরী জানান, গতকাল উল্লেখিত সময়ে সোমবারের পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বানিয়াচঙ্গের উদ্দ্যেশ্যে রওয়ানা হই। পথিমধ্যে তালিবপুর এলাকার পার্শ্ববর্তী শাহজালালপুর গ্রামে পৌছামাত্র আগে থেকে উৎ পেতে থাকা ওই গ্রামের আরজু মিয়া তালুকদারের পুত্র শরীফ উদ্দিন তালুকদার, আকাশ মিয়া ও স্বাধীন মিয়াসহ ১৫/২০ জনের একদল দুর্বৃত্তরা গতিরোধ করে। পরে কোন কিছু বুঝে উঠার আগেই দা, রামদা, লোহার রডসহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঘটনাটি শোনেছি। এ ব্যাপারে এখনও পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সোহাগ জানান, বাবু নামে ওই এইচএসসি পরীক্ষার্থীর হাতে দায়ের কুপ রয়েছে। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি ভাবে কুপানো হয়েছে। তার শরীর থেকে প্রচুর রক্তকরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com