সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে বাসের ধাক্কায় মা নিহত, ছেলে আহত

  • আপডেট টাইম সোমবার, ১৪ মে, ২০১৮
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে বাসের ধাক্কায় স্বর্ণা আক্তার (২৮) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ওই নারীর ৭বছরের শিশু সন্তানসহ চারজন।
গতকাল রোববার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বর্ণা আক্তার বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের হিলালপুর গ্রামের তমিজ আলীর স্ত্রী। তিনি তার বাবার বাড়ি নবীগঞ্জের পানিউমদা থেকে সন্তানকে সঙ্গে নিয়ে স্বামীর বাড়ি ফিরছিলেন। বাহুবল মডেল থানার এসআই মুক্তি সিনহা জানান, বিকেলে পানিউমদা বাজার থেকে একটি অটোরিকশায় করে বাহুবলে যাচ্ছিলেন স্বর্ণাসহ তার শিশু সন্তান। পথে মিতালী পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই স্বর্ণার মৃত্যু হয়। এ সময় আহত হন স্বর্ণার ছেলে ওসমান গনি (৭), বাহুবল উপজেলার পুটিজুরী গ্রামের হারুন মিয়ার স্ত্রী সুফিয়া আক্তার (৩০), তার মেয়ে নাফিসা আক্তার (৭) ও নবীগঞ্জের পানিউমদা গ্রামের মৃত ছগির মিয়ার ছেলে রব্বান মিয়া (৪৬)।
নিহত স্বর্ণা আক্তারের ছেলে আহত ওসমান গনির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com