বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৩০

  • আপডেট টাইম রবিবার, ১৩ মে, ২০১৮
  • ৭০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩০জন আহত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে সিলেট থেকে ছেড়ে আসা কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস বিকেল ৩টার দিকে শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় পৌঁছুলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীতমুখি একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহতাবস্থায় ১৫ জনকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতালে ভর্তিরা হলেন-সালেহা বেগম (৩৫), হালিমা আক্তার (১১), সানারা বেগম (২২), মনোয়ারা বেগম (৪০), তামান্না আক্তার (১৬), নুরুল ইসলাম (৩৩), নাছির মিয়া (৩৫), রেজাউল করিম (২০), নাছিম মিয়া (২১), সামিরুল ইসলাম (২৫), মনিরা খাতুন (৯), জামাল মিয়া (২৮), জমিলা খাতুন (৩২), শমসের মিয়া (১৮) ও রফিকুল ইসলাম (৩২)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com