সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে কলেজ কর্তৃপক্ষের অবহেলায় ডিগ্রী পরীক্ষা দিতে পারেনি এক ছাত্রী

  • আপডেট টাইম রবিবার, ১৩ মে, ২০১৮
  • ৫৪৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ডিগ্রী কলেজের কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার কারণে চলতি বিএসএস (স্নাতক) ১ম বর্ষ (পাস কোর্স) পরীক্ষা ২০১৭ এ অংশগ্রহণ করতে পারেনি ওই কলেজের ছাত্রী জেরিন আক্তার। তার সহপাঠীরা গতকাল শনিবার পরীক্ষায় অংশগ্রহণ করলেও জেরিন পরীক্ষা দিতে পারেনি। পরীক্ষা দিতে না পেরে জেরিন ও তার পরিবারের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। ভবিষ্যতে জেরিন পরীক্ষা দিতে পারবে কি না এ নিয়েও সংশয় রয়েছে। জেরিন আক্তার জানান, নিয়ম অনুযায়ী কলেজ কর্তৃপক্ষের নিকট ফরম পূরণের জন্য ৪ হাজার ৪শ ৫০ টাকা পরিশোধ করা হয়। টাকা দিয়ে নির্ধারিত ফরম পূরণ করার পরও প্রবেশ পত্র আসেনি। তার অভিযোগ কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার কারণে তার এমন ক্ষতি হয়েছে। কলেজের অধ্যক্ষ আলী আজগর এর সত্যতা নিশ্চিত করে বলেন ফরম পূরণের পর ওই ছাত্রী কলেজের সাথে আর কোন যোগাযোগ করেনি। কিছু কাগজপত্র সময়মত না দেওয়ায় এমন ঘটনা ঘটেছে। তবে ফরম পূরণের জন্য একটি নিদিষ্ট কমিটি রয়েছে। ওই কমিটির কারো দায়িত্ব অবহেলা কিংবা ভুলত্র“টির ছিল কি না তা তদন্ত করে দেখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com