বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নৌকা নিয়ে আসুন, ভোট দিয়ে আপনাকে এমপি নির্বাচিত করব

  • আপডেট টাইম শনিবার, ১২ মে, ২০১৮
  • ৫৩৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের পৃথক স্থানে তৃণমূলের লোকজনকে সাথে নিয়ে শুক্রবার দিনব্যাপী উঠান বৈঠক ও সভা করেছেন এমপি কেয়া চৌধুরী। সকালে আলাপুর খরিয়া গ্রামে নারীদের নিয়ে উঠান বৈঠক করে বিকেলে জগতপুর বাজার ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নারী আসনের এমপি নির্বাচিত করে এলাকার উন্নয়নের জন্য পাঠান। আমি নেত্রীর নির্দেশে স্থানে স্থানে এসে বরাদ্দ দিয়েছি। এ বরাদ্দে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়ন চলমান রাখতেই আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে তিনি সবার প্রতি আহ্বান জানান। এ আহবানে সাড়া দিয়ে তৃণমূলের লোকেরা হাত তুলে ভোট দেওয়ার প্রতিশ্র“তি দেন। সেই সাথে সাতকাপনের পৃথক সভায় এমপি কেয়া চৌধুরীর প্রতি তৃণমূলের আহ্বান নৌকা নিয়ে আসুন, ভোট দিয়ে আপনাকে এমপি নির্বাচিত করব।
এছাড়া সভায় এমপি কেয়া চৌধুরী জগতপুর বাজারের জনসাধারণের ব্যবহারের জন্য একটি গভীর নলকূপ ও সৌর বিদ্যুৎ প্রদানের ঘোষণা দেন।
এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির চৌধুরী, বাহুবল উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফরিদ মিয়া তালুকদার, সমীর চন্দ্র দাশ, মোঃ আব্দুল আজিজ, ডাঃ মোঃ ফরিদ মিয়া, মোঃ মাসুক মিয়া, মোঃ শহিদুল ইসলাম, মোঃ সৈকত আলী, মখলিছুর রহমান, শামীনুর রহমান শামীম, ইমরুল কবীর, মোঃ লেবু মিয়া, স্বেচ্ছাসেবী মোছাঃ জাহানার বেগম, সাফিয়া বেগম, মালাকা বেগম, পারুল বেগম প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com