বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে দ্রুত বিচার মামলায় ২২ দাঙ্গাবাজকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১১ মে, ২০১৮
  • ৫৮২ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার উমরপুর গ্রামে দ্রুত বিচার মামলায় ২২ দাঙ্গাবাজকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ আব্দুর রহিম এ আদেশ দেন।
আসামীরা হল, ওই গ্রামের আলামিন (৩৫), তাজুল মিয়া (২৭), হাদি মিয়া (৩৭), পলাশ মিয়া (২৮), আব্দুর রউফ (৫৫), শাহিন মিয়া (২৫), জাবেদ মিয়া (২৭), জিয়া উদ্দিন (২৬), সুহেল মিয়া (৩২), রুহেল মিয়া (২৯), লুৎফুর রহমান (২৯), নূর মিয়া (৫০), লিপাই মিয়া (৪০), শাহিন মিয়া (৩৭), শামীম মিয়া (৩৭), ছামির (৩৭), রিপন (৩৬), অনু মিয়া (৫৫), ছুরুক মিয়া (৬০), উজ্জল মিয়া (২৩), আমিনুল (২২), আলী আহমদ (২৮)। গতকাল বৃহস্পতিবার বিকেলে উল্লেখিতরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত দীর্ঘ শুনানী শেষে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।
এছাড়া বাকী ৮ জন আসামী পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়না ইস্যু করেন।
মামলার বিবরণে জানা যায়, উল্লেখিত আসামীরা ২০১৭ সালের ৮ মার্চ একই গ্রামের মৃত মলাক উল্লার পুত্র তাজিম উদ্দিনের বাড়ি পূর্ব বিরোধের জের ধরে আসামীরা বাড়িঘর উড়িয়ে দেয়। এ সময় তার স্ত্রী ও কন্যাদেরকে আসামীরা শ্লীলতাহানি করে। এ ঘটনায় তাজিম উদ্দিন বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করে। এতে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com