বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে বজ্রপাতে নিহত দুই কৃষকের পরিবারকে উপজেলা পরিষদের সহায়তা

  • আপডেট টাইম শুক্রবার, ১১ মে, ২০১৮
  • ৭০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বজ্রপাতে নিহত দুই কৃষকের পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী নিহতদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের নিকট নগদ ৫ হাজার টাকা করে তুলে দেন। প্রসঙ্গত, গতকাল দুপুরে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বৈলাকীপুর গ্রামের হরিচরণ পালের ছেলে নারায়ন পাল স্থানীয় ইলাকের হাওড়ে ও উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের আমড়াখাইড় গ্রামের হাবিব উল্লার ছেলে আবু তালিব স্থানীয় একটি হাওরে প্রতিদিনের মতো ধান কাটছিলো। এ সময় হঠাৎ বৃষ্টির সাথে ঝড় তুফান শুরু হলে তার সাথে বজ্রপাত হয়। এতে বজ্রপাতের শিকার হয়ে তারা ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা চেযারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের শান্তনা দিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি প্রত্যেককে উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা তরে অনুদান প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com