বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

অতিবৃষ্টি ও বজ্রপাতের ঘটনা থেকে পরিত্রাণ পেতে বানিয়াচঙ্গে তওবা ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮
  • ৬৩৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ অতিমাত্রায় বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা থেকে রক্ষা পেতে অশ্র“সিক্ত নয়নে তওবা এস্তেগফারের মধ্যে দিয়ে বানিয়াচঙ্গে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ আছর ঐতিহ্যবাহী গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদে উপজেলা সদরের বিভিন্ন মহল্লা ও মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসল্লিগণ এসে জড়োহন। মুহুর্তের মধ্যেই তিনতলা বিশিষ্ট মসজিদটি ভরে যায়। মসজিদে তিল ধারণের ঠাই না থাকায় এ সময় আশ-পাশের দোকানপাঠ ও রাস্তায় সকল শ্রেণি পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তওবা পূর্ব আলোচনা সভায় অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন এডঃ আব্দুল মজিদ খান এমপি, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল কাজী মুফতি আতাউর রহমান, মাওলানা শায়খ আলা উদ্দিন, মাওলানা শায়খ ইকবাল হোসাইন, মাওলানা শায়খ সিরাজুল ইসলাম। তওবা ও দোয়া করেন শাহ্ আব্দুল মান্নান শায়খে গুণই (রহ.)র বিশিষ্ট খলিফা, মাদরাসাতুল হারামাইনের প্রধান পরিচালক আল্লামা শায়খ মখলিছুর রহমান দাঃবাঃ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গ্যানিংগঞ্জ বাজার কমিটির সভাপতি আলহাজ্ব রেজাউল মোহিত খান, প্রিন্সিপাল মাওঃ আব্দাল হোসেন খান, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, ৩নং ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, মসজিদ কমিটির সেক্রেটারি মাস্টার কবির মিয়া, মাওঃ আব্দুল ওলি, তরঙ্গ পত্রিকার সম্পাদক শিব্বির আহমদ আরজু সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com