সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে নিখোঁজের ৬ দিন পর লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮
  • ৫০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের কাগাপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুর পরিত্যাক্ত ঘর থেকে নিখোঁজের ৬ দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা ৬টার দিকে অর্ধগলিত এ লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের জতিন্দ্র দাসের পুত্র লনি দাস (৪০) গত ৬ মে বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজে তার কোন সন্ধান পায়নি। গতকাল ঝড়ে রাজেন্দ্রপুর তার বাড়ির পরিত্যাক্ত ঘরের তীরের মধ্যে লনি দাসের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে বানিয়াচং থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লনি দাসের অর্ধগলিত লাশ উদ্ধর করে। বানিয়াচং থানার এসআই সালাহ উদ্দিন লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক জানান, সে মানসিক রোগী ছিল। গত পরশুদিন থেকে তাকে পাওয়া যাচ্ছিলনা বলে পরিবার জানিয়েছে। তবে কোন জিডি করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com