বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে যুবতীকে শ্লীলতহানীর চেষ্টা বাধা দেয়ায় মা-মেয়েকে পিটিয়ে আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮
  • ৫০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে যুবতীকে শ্লীলতাহানীর চেষ্টায় ব্যর্থ হয়ে মা-মেয়েকে পিটিয়ে আহত করেছে এক যুবক। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে বড়মপুর গ্রামে এঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়মপুর গ্রামের টমটম চালকের যুবতী মেয়েকে একই গ্রামের আলীম উল্লার ছেলে সেলিম মিয়া প্রায়ই উত্ত্যক্ত করত। বিষয়টি টমটম চালক স্থানীয় মুরুব্বিদের একাধিক জানিয়েছেন। এরপরও সেলিম মিয়া বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকে।
যুবতীর মা হবিগঞ্জ হাসপাতালে এ প্রতিনিধিকে জানান, গতকাল বুধবার বিকেল ৩টার দিকে বৃষ্টি হচ্ছিল। এ সুযোগে সেলিম মিয়া তাদের ঘরে ঢুকে ওই যুবতীর শ্লীলতাহানীর চেষ্টা করে। এ সময় যুবতীর মা বাধা দিলে তাদের দুইজনকেই বেধড়ক পিটিয়ে আহত করে সে। তাদেরকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুবতীর আবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com