শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরের বেওয়ারীশ কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ আহত ২০

  • আপডেট টাইম শুক্রবার, ৪ মে, ২০১৮
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বেওয়ারীশ কুকুরের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীসহ প্রায় ২০ জন আহত হয়েছে। মুর্মুর্ষূ অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হবিগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকায় বেওয়ারীশ কুকুরের কামড়ে উল্লেখিত লোকজন আহত হন।
আহতরা হলো মাদ্রাসা ছাত্র মোজাহিদ (১২), আবুল খায়ের (৮), জীবন মিয়া (১২), নয়ন (৭), স্কুল ছাত্রী তামান্না (১৩), মেহেদী হাসান (৬), মিতু (৭), আমিনা খাতুন (৩০), পিয়ারা বেগম (৩৫), সুমাইয়া (২০), মাসুমা (২৫), জ্যো¯œা বেগম (৩০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, শহরের বিভিন্ন স্থানে বেওয়ারীশ কুকুর কামড়িয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
উল্লেখ্য, হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে শহরে বেওয়ারীশ কুকুর নিধন করা হতো। কিন্তু গত কয়েক বছর ধরে পৌরসভা অজ্ঞাত কারণে এ কর্মসূচী বন্ধ করে রেখেছে। ফলে বেওয়ারীশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com