সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরের পুরাতন খোয়াই নদীর সীমান চিহ্নিতকরণ দাবিতে বাপার স্মারকলিপি

  • আপডেট টাইম শুক্রবার, ৪ মে, ২০১৮
  • ৫৬২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদীর পুর্ণাঙ্গ সীমান চিহ্নিতকরণ, দখল এবং দূষণমুক্ত করে সংরক্ষণের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার। গতকাল ৩ মে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি দেয়া হয়। জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ স্মারকলিপি গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াস প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয় ৫ কিঃ মিঃ লম্বা পুরাতন খোয়াই নদী হবিগঞ্জ শহরের প্রধানতম জলাধার। বর্ষা মৌসুমে শহরের বৃষ্টির পানি ধারণ ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় পুরাতন খোয়াই নদীর ভূমিকা অপরিসীম। এছাড়া এই শহরের ইতিহাস-ঐতিহ্য ও সৌন্দর্য্য বর্ধণের সাথে পুরাতন খোয়াই নদী একইসূত্রে গাঁথা। অথচ দুঃখজনক হলেও সত্য যে, কিছু স্বার্থান্বেষী মহল নদীটিকে অব্যাহতভাবে দখল করার কারণে এর শেষ চিহ্ন মুছে যেতে চলেছে। দীর্ঘদিন ধরে ভূমি দখলদারদের অবৈধ দখল, ভরাট ও দূষণের কারণে পুরাতন খোয়াই নদীর অবস্থা চরমে পৌঁছেছে। নদীটি ক্রমাগত ভরাট ও অবৈধ স্থাপনা গড়ে উঠার কারণে বর্তমানে অল্প বৃষ্টিপাতের ফলে বর্ষা মৌসুমে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। যা শহরের নি¤œাঞ্চলে কৃত্রিম বন্যা হিসেবে রূপ নেয়। এতে ভুক্তভোগী এলাকার মানুষকে দুর্গন্ধময় ও আবর্জনা মিশ্রিত পানিতে আবদ্ধ অবস্থায় বসবাস করতে হয়। অথচ দুঃখের বিষয় কয়েক বছর ধরে চলা আসা এসব সমস্যা দূরীকরণে কার্যকর কোন পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com