রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম সমর্থনে বিভিন্ন গ্রামে উঠান বৈঠক

  • আপডেট টাইম সোমবার, ১৭ মার্চ, ২০১৪
  • ৫১২ বা পড়া হয়েছে

হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম ও আনারস মার্কার সমর্থনে গতকাল রবিবার দিনব্যাপী সদর উপজেলার গোপায়া ইউনিয়নের দিঘলবাগ, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের নিশাপট, কাজিরগাঁও, লাদিয়া, হবিগঞ্জ পৌর এলাকার মহাপ্রভু আখড়া, উমেদনগর এলাকার মানুষের উদ্দ্যেগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
গতকাল রবিবার রাতে উমেদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজী আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে ও হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন, আলহাজ্ব মোঃ রইছ মিয়া, আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ, আলহাজ্ব আব্দুর রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি এডঃ নিলাদ্রী শেখর টিটু, সাধারন সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম, সহ-সভাপতি ইউনুছ মিয়া, আব্দুল কদ্দুছ, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোঃ মাসুদ আলী ফরহাদ, কাউন্সিলর জাহির উদ্দিন, রজব আলী, আকবর মিয়া, তোতা মিয়া, মরম আলী, এডঃ গৌরাঙ্গ শীল, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, বিপুল রায়, পারভেজ চৌধুরী, আশরাফ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা নির্বাচনে মোতাচ্ছিরুল ইসলামকে আনারস মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে সদর উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com