বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে সড়ক দুর্ঘটনায় চালকসহ আহত ৩

  • আপডেট টাইম সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮
  • ৬৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের দ্বিগাম্বর সড়ক দুর্ঘটনায় চালকসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার সকাল ৯ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী ট্রাক (ঢাকা মেটো ট-১৫-০২৬৩) ও সিলেট থেকে ঢাকাগামী মোনালিসা ট্রান্সপোর্টে কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ড-৬৪৪৬) এর মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় কাভার্ড ভ্যানের চালক ও হেলপার গাড়িতেই আটকা পড়ে যায়। জনতা আধ ঘন্টা প্রচেষ্টায় তাদের উদ্ধার করেন। এতে দুই গাড়ি চালকসহ ৩ জন আহত হয়। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের উপর অবৈধ সিএনজি পার্কিং করে রাখায় একটি সিএনজিকে বাচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। যদি দুর্ঘটনা কবলিত ট্রাকটি হাইল্যান্ড পার হয়ে মহাসড়কের পশ্চিম পার্শে চলে আসতো তাহলে বাজারের অনেক ব্যাবসায়ী ও পাইকারগণ গাড়ির নিচে চাপা পড়ে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে যেত। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দুইটি গাড়ি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com