সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

অপারেশনের রোগীর সঙ্গে হেলপারের হাতাহাতি ॥ মহাসড়কে বিরতিহীন বাস আটকে রেখে অবরোধ

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮
  • ৬৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ সিলেটে মাউন্ট এডোরা প্রাইভেট হাসপাতালে নাকের অপারেশন শেষে বাড়ির ফেরার সময় হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস কাউন্টারে টিকিট নিয়ে হেলপারের সঙ্গে অপারেশনের রোগী মুর্শেদ আলমের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হেলপার কর্তৃক অপারেশনের রোগীর সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল দুপুর ১২টার দিকে সিলেটের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।
মুর্শেদ আলম নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল মোকামপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। এ ঘটনা জানতে পেরে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে অপারেশনের রোগী মুর্শেদ আলমের গ্রামের লোকজন নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজারে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বিরতিহীনের একটি বাস আটক করে রাখেন।
মুর্শেদ আলম জানান, গত ২০ এপ্রিল শুক্রবার সিলেট মাউন্ট এডোরা প্রাইভেট হাসপাতালে আমার নাকে অপারেশন সম্পন্ন হয়। বৃহস্পতিবার বাস কাউন্টারে এসে পানিউমদার টিকিট চাইলে হেলপার জানায় পানিউমদা আউশকান্দির সিট নেই। হবিগঞ্জের ভাড়া দিতে পারলে পানিউমদা নেয়া যাবে। অন্যতায় যাওয়া যাবে না। তখন কয়েকটি মেয়ে এসে আউশকান্দি যাবে বলে হেলপারের কাছে টিকিট চাইলে হেলপার তাদের নিয়ে সিটে বসায়। এ সময় আউশকান্দি পানিউমদার টিকিট নেই বলার পরও মেয়েরা আসার পর পর সিট দেয়ার ব্যাপারে হেলপারের কাছে জানতে চাইলে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হেলপার হাত দিয়ে আমার সদ্য অপারেশনকৃত নাকে আঘাত করে। পরে আমার নাক দিয়ে রক্ত আসে এবং আমি মাটিতে লুঠিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলি। পরে স্থানীয়রা আমার মাথায় পানি দিয়ে সুস্থ করে তোলেন।
বিষয়টি আমি আমার পরিবার ও এলাকার লোকজনকে ফোনে অবগত করি।
স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনা জানতে পেরে সাতাইহাল মোকামপাড়া এলাকার লোকজন উপজেলার গজনাইপুর ইউনিয়মের ফুলতলী বাজারের মহাসড়কে টেবিল ফেলে রাস্তা অবরোধ করে রাখেন। এ সময় হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস বিরতিহীন পরিবহণের ওই বাস ঢাকা মেট্রো ব (১১-৪৫১৮) গাড়িটি আটক করে রাখেন। সে সময় উত্তেজিত এলাকাবাসী হেলপাড়কে জিজ্ঞাসা করলে হেলপার অপারেশনের রোগে জানতো না এবং নাকে হাত লেগে যায় বলে মর্মে স্বীকারোক্তি দেয় এবং দুঃখ প্রকাশ করে ক্ষমা চায়। এ সময় প্রায় আধাঘণ্টা বাস আটক করে রাখা হয়।
পরে স্থানীয় মুরব্বীদের হস্তক্ষেপে বাসটিকে ছেড়ে দেয়া হয়। মানবাধিকার কর্মী তাজুল ইসলাম বলেন, বাস আটকে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিতদের সঙ্গে কথা বলে স্থানীয় মুরব্বীদের সহযোগীতায় তাদের শান্তনা দেই এবং বাসটাকে ছেড়ে দেয়ার জন্য বললে তারা ছেড়ে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com