বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মোটরসাইকেলসহ তিন চোর আটক

  • আপডেট টাইম বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮
  • ৬০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল-বাইপাস সড়ক থেকে মোটরসাইকেলসহ ৩ চোরকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল সন্ধ্যা ৭টার দিকে তাদেকে আটক করা হয়।
জানা যায়, ওই সময়ে মোটরসাইকেল চোর চক্রের ৭/৮ জন সদস্য ধুলিয়াখালস্থ ভাদৈ বাস স্ট্যান্ড এলাকায় একটি মোটরসাইকেল বিক্রির জন্য নিয়ে আসে। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এসআই দেবাশিষ তালুকদারসহ একদল ডিবি পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল চোরোরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের ধাওয়া করে তিন চোরকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলো, ধুলিয়াখাল গ্রামের মোঃ আব্দুল হাইর ছেলে আলমগীর হোসেন পায়েল (২২), পউল গ্রামের ইদ্রিছ আলীর ছেলে আমিনুল ইসলাম রোহান (২০), চুনারুঘাট উপজেলার গাজীগঞ্জ বাজার এলাকার মৃত লেচু মিয়ার পুত্র মোনতাসির মাহমুদ মাদি (২৩) কে আটক করে। আটককৃতদের কাছ থেকে নাম ও নাম্বার বিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করে। রাতেই তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করে ডিবি পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com