বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

প্রাণ কোম্পানীর গেইটে সিএনজিতে অগ্নিকাণ্ড ॥ মহিলাসহ ৫ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর প্রাণ কোম্পানীর গেইটের সামনে দুই সিএনজির সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। এ সময় সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একদল কর্মী আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল মঙ্গলবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ রেল স্টেশনগামী একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি ধাক্কা দেয়। এতে সিএনজি দুইটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় বিপরীতমুখী সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পুড়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ওই সময় মহাসড়কে আধঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। আহতরা হল চুনু মিয়া (২৫), আমির আলী (৪৫) ও জাহেদ আলী (৩০)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com