সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুরে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮
  • ৪৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে পিকআপ-সিএনজি সংঘর্ষে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৪জন। গতকাল রোববার বিকেল ৪টার দিকে ওই সড়কের রতনপুর নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নির্মাণ শ্রমিকের নাম মানিক মিয়া। তিনি চুনারুঘাট উপজেলার উবাহাট গ্রামের মৃত ফারুক মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে হবিগঞ্জে যাচ্ছিল। সিএনজিটি রতনপুর গ্রামের কাছে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে মানিক মিয়াসহ পাঁচজন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মানিক মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের মধ্যে চুনারুঘাট উপজেলার গাজীপুরের মুক্তিযোদ্ধা আব্দাল চৌধুরীর ২ মেয়ে নিশু আক্তার (২৩)কে সিলেট মেডিকেলে ও স্কুল শিক্ষক আয়েশা আক্তার (২০)কে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। অপর আহত চুনারুঘাট উপজেলার জহুর হোসেন (৩০) ও একই এলাকার জাহানারা খাতুন (২৮)কে। তাদেরকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. ইয়াছিনুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com