শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ ধানকাটা শ্রমিক সংকট ॥ বিপাকে কৃষকরা ॥ মেঘ দেখলেই বুক ধরপর

  • আপডেট টাইম রবিবার, ২২ এপ্রিল, ২০১৮
  • ৫৮৩ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ ধানকাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এদিকে কিছুদিন ধরে আকাশে মেঘের আনাগোনা শুরু হয়েছে। এ-দু’য়ে মিলে কৃষকরা অজানা আতঙ্কে ভুগছেন। গেল বছর অকাল বন্যায় ফসল হারানোর ফলে এবছর সামান্য মেঘলা আকাশেই কৃষকদের বুক ধরপর করে উঠছে। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে যেমন ভয় পায়, কৃষকদের অবস্থাও অনেকটা তেমনি। হাওরে যেদিকে তাকানো যায় পাকা ফসলের সোনালী আভা চোখ জুড়ায়। কৃষকরা আশায় বুক বেধে আছেন। ভালোয় ভালোয় ফসল গোলায় তুলতে পারলে গেল বছরের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারেবন বলে মনে করছেন কৃষকরা। বিভিন্ন এলাকা ঘুরে ও খোঁজ নিয়ে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে চলতি বৈশাখ মাসের শুরু থেকে ধান কাটা শুরু হলেও এখনো ২০ থেকে ৩০ শতাংশের বেশি জমির ধান কাটা হয়নি। স্থানীয় কৃষকেরা বলেন, মাঠের ধান পেকে গেছে। কিন্তু শ্রমিকের অভাবে তাঁরা ধান কাটতে পারছেন না। বিশেষ করে মকার হাওর, গুঙ্গিয়াজুরি হাওর, গুমগুমিয়া, রমজানপুর, বেরী বিল, দীঘলবাক হাওরসহ বিভিন্ন হাওরে যেসব কৃষক বোরো ধান আবাদ করেছেন, তাঁরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। কারণ, সামান্য বৃষ্টিতেই অনেক স্থানে জলাবদ্ধতায় ধান ডুবে যায়। কিছুদিন ধরে আকাশে মেঘের আনাগোনা দেখে শঙ্কিত হয়ে পড়েছেন তাঁরা। আতঙ্কে রয়েছেন শিলা বৃষ্টির কারনেও।
করগাও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের কৃষক বাছিত মিয়া জানান, গুমগুমিয়া হাওরে এ বছর জমিতে বোরো ধানের ফলন ভাল হয়েছে। এর মধ্যে প্রায় ৩০ ভাগ ধান কাটতে পেরেছি। শ্রমিক না পাওয়ায় এখনো ৭০ ভাগ জমির ধান মাঠে পড়ে আছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের আতঙ্ক রয়েছে।
মকার হাওর এলাকার বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, অন্যান্য বছর ধানকাটা শ্রমিকদের মোট ধানের ৭-৮ শতাংশ দিলেই হতো। এতে প্রতি বিঘা জমির ধান কাটা বাবদ খরচ পড়ত প্রায় দেড় হাজার টাকা করে। কিন্তু এবার প্রতি বিঘা জমিতে ধান কাটতে প্রায় আড়াই হাজার টাকা খরচ হচ্ছে।
দত্তগ্রামের গ্রামের কৃষক সাহেদ মিয়া, রাজাবাদ গ্রামের শামীম আহমদ, আব্দুল হাই ঝান্টু প্রমুখ। তাঁরা বলেন, শ্রমিক না পাওয়ায় তাঁরা ধান কাটতে পারছেন না। আগের চেয়ে বেশি দাম দিতে চেয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। আকাশে মেঘ জমলেই বুক কেঁপে উঠছে। এই সময় যদি ঝড় বা বৃষ্টি হয় তাহলে একেবারে মাঠে মারা যাব।’
ফতেহপুর গ্রামের কৃষক বুদিয়া বৈঞ্চব বলেন, ‘মাঠে ধান আছে। আকাশের যা অবস্থা, তাতে যেকোনো সময় কালবৈশাখী হইতে পারে। দৌড়াদৌড়ি করেও কামলা (শ্রমিক) পাওয়া যাচ্ছে না। ঈশ^রের কাছে প্রার্থনা করি ধান না কাটা পর্যন্ত যেন ঝড়-বৃষ্টি না হয়।’
নবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার দুলাল উদ্দিন বলেন, ‘শ্রমিক সংকটের কথা শোনা যাচ্ছে। এ পর্যন্ত ৩০/৪০ ভাগ জমির ধান কাটা হয়ে গেছে। বাকি ৬০/৭০ শতাংশ জমির ধান আগামী সপ্তাহ-দশ দিনের মধ্যে কাটা হয়ে যাবে বলে আশা করছি। এর মধ্যে ঝড়-বৃষ্টি না হলে কোনো সমস্যা হবে না।’ এ বছর উপজেলায় ১৭ হাজার ২ শত হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। ফলন ভাল হওয়ায় অর্জিত হয়েছে ১৭ হাজার ৮ শত হেক্টর বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com