সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

আনন্দ নিকেতনের নতুন কার্যকরী কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ২২ এপ্রিল, ২০১৮
  • ৬১৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সংস্থা আনন্দ নিকেতনের নতুন কমিটি গঠন করা হয়। গত শুক্রবার রাত ৮ টায় শহীদ সাবাজ আলী সড়কস্থ আনন্দ নিকেতন কার্যালয়ে ১৫ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়। সংস্থার আহবায়ক উজ্জ্বল দাশের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা আব্দুল আহাদ ছাদী, ডাঃ তাপস আচার্য্য, সাবেক সভাপতি প্রনব চন্দ্র দেব, তনোজ রায়, কাঞ্চন বনিক, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন, ওয়াহিদুজ্জামান জুয়েল, দীপংকর ভট্রাচার্য্য দেবুল, সাব্বিরুল হক রুয়েল, রাজীব রায়, প্রভাষক তাহমিদ আহমেদ, আলাল চৌধুরী, কাশেম আলী, রুমান মিয়া প্রমুখ। সভায় বিগত বছরের আয়-ব্যয়, সংস্কার ভবন নির্মাণের নকশা উপস্থাপন ও বিবিধ আলোচনা হয়। পরে সর্ব্ব সম্মতিক্রমে সংস্থার ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। নতুন কার্যকরী কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সভাপতি জীবেশ গোপ, সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান জুয়েল, শেখ আবুল হাসান, সাধারণ সম্পাদক বিদ্যুৎ রায়, সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় বনিক, সাংগঠনিক সম্পাদক মোঃ সাহেদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সৌমেন রায়, কোষাধ্যক্ষ সাব্বিরুল হক রুয়েল, প্রচার সম্পাদক গোলাম রব্বানী চৌধুরী রোমান, সহ-প্রচার সম্পাদক কংকন দাশ, দপ্তর সম্পাদক প্রবীর শীল ও নির্বাহী সদস্য হলেন, উজ্জল দাশ, তনোজ রায়, কাঞ্চন বনিক, দীপংকর ভট্রাচার্য্য দেবুল। সভা শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com