বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে সড়ক দূর্ঘটনায় শিল্পী মিঠুন ও খেলাঘর সেক্রেটারী প্রভাকর গুরুতর আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮
  • ৬৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের দুই মটর সাইকেলের মূখোমুখি সংঘর্ষে হবিগঞ্জের জনপ্রিয় কণ্ঠ শিল্পী মিটুন রায় ও তার বন্ধু মোটর সাইকেল চালক প্রভাকর দাস গুরুতর আহত হয়েছে। মূমুর্ষ অবস্থায় শিল্পী মিটুনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ও তার বন্ধু প্রভাকরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সুত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকার বাসিন্দা সম্পর রায়ের পুত্র কণ্ঠশিল্পী মিটুন রায় (২৯) ও তার বন্ধু মোটর সাইকেল চালক খেলঘরের সাধারণ সম্পাদক প্রভাকর দাস মাধবপুরের তেলিয়াপাড়ায় একটি গানের অনুষ্টানে যায়। অনুষ্টান শেষে হবিগঞ্জ শহরে ফেরার পথে চুনারুঘাটের চাঁনপুর বাগানে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সাথে মুখোমূখি সংঘর্ষ বাধে। এতে উভয় সাইকেলের যাত্রীরা আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।
দূর্ঘটনার খবর পেয়ে তাদেরকে দেখতে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান, হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শফিউল আলম, খেলাঘর সভাপতি তাজুল ইসলাম, বাদল এজেন্সির কর্ণধার বাদল কুমার রায়, চ্যানেল আই সেরা কণ্ঠের তারকা শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিকসহ শহরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com