সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাধবপুরে চেক জালিয়াতি করে ব্যাংকের টাকা উত্তোলন জালিয়াতকারী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮
  • ৫৪১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে প্রবাসীর স্ত্রীর চেক জালিয়াতি করে ব্যাংক থেকে উত্তোলনের ঘটনায় জালিয়াতকারীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম আব্দুল আহাদ ছোট্রা মিয়া (৫০)। তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে।
যার চেকটি জালিয়াত করা হয়েছে তিনি হলেন, একই গ্রামের জনৈক প্রবাসীর স্ত্রী খুশনাহার। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাস খানেক আগে খুশনাহারের একটি চেকে আব্দুস সালামের নামে মনতলা জনতা ব্যাংক থেকে ৪০ হাজার টাকা উত্তোলন করেন আব্দুল আহাদ ছোট্রা মিয়া। এ ঘটনায় খুশনাহার থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম ব্যাংকের ভিডিও ফুটেজ দেখে আব্দুল আহাদ ছোট্টা মিয়াকে শনাক্ত করের। পরে গতকাল বৃহষ্পতিবার সকাল ১১টায় স্থানীয় জনতার সহায়তায় মনতলা রেলষ্টেশন বাজার থেকে তাকে আটক করে পুলিশ। মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম জানান, আটককৃত আব্দুল আহাদ ছোট্টা মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com