সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে এমপি বাবু’র ছোট ভাই মাসুম চৌধুরীর ইন্তেকাল

  • আপডেট টাইম সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮
  • ৫৭৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরীর বাবু’র ছোট ভাই কুর্শি বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাসুম আহমদ চৌধুরী আর নেই। তিনি গত শুক্রবার দিবাগত রাত ২ ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়েছে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ১ ছেলে, স্ত্রী’সহ আত্মীয় স্বজনসহ ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুমের জানাযার নামাজ গত শনিবার বিকাল সাড়ে ৫টায় কুর্শি বালক প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্টিত হয়। এতে অংশ গ্রহন করেন এমএ মুনিম চৌধুরী বাবু এমপি, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন হাসান, সহকারী কমিশনার (ভুমি) আতাউল গণি উসমানী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জাপা সভাপতি ডাঃ শাহ আবুল খয়ের, জেলা পরিষদ সদস্য এডঃ সুলতান মাহমুদ, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা, বিএনপি সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, শাহ রিজভী আহমদ খালেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com