শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শায়েস্তাগঞ্জ সড়কে গাছ ফেলে ডাকাতি

  • আপডেট টাইম শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮
  • ৭২২ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কে গাছ ফেলে ডাকাতি হয়েছে। এ সময় এক প্রাইভেট কার চালককে কুপিয়ে জখম করে ডাকাতরা। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই সড়কের বাগুনিপাড়া গ্রামের কাছে ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাত আক্রান্তরা জানান, ওই রাতে একদল ডাকাত সড়কে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। এ সময় উভয় দিক থেকে আসা বেশ কয়েকটি যানবাহন আটকা পড়ে।
জনৈক প্রাইভেট কার চালক ও যাত্রীরা জানান, শায়েস্তাগঞ্জ থেকে তারা হবিগঞ্জে আসছিলেন। বাগুনিপাড়া গ্রামের কাছে পৌছুলে সড়কে গাছ ফেলে ব্যারিকেড দেখতে পান। অবস্থা বুঝতে পেরে চালক রাসেল ফিরে আসতে চাইলে ডাকাতরা প্রাইভেটকারের গ্লাস ভেঙ্গে চালককে কুপিয়ে জখম করে। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছুলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাতদল। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান, ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে তবে কোন মালামাল নিতে পারে নাই। তাদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com