বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

অর্থ আত্মসাত মামলায় (আসাশিউস) এর সাবেক চেয়ারম্যান কাদির কারাগারে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮
  • ৫১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অর্থ আত্মসাত ও প্রতারণা মামলায় বাহুবলের ফয়েজবাদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহ-প্রধান শিক্ষক আব্দুল কাদির মাস্টারকে কারাগারে প্রেরণ করেছে আদালত। বুধবার হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (শায়েস্তাগঞ্জ) এর বিচারক আছমা বেগম এর আদালতে হাজির হয়ে সে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সূত্র জানায়, গত বছরের ৩০ জুলাই আর্থসামাজিক শিক্ষক উন্নয়ন সংস্থা (আসাশিউস) এর বর্তমান চেয়ারম্যান ও জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আব্দুল জলিল বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় ফয়েজবাদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহ-প্রধান শিক্ষক আব্দুল কাদির মাস্টারের বিরুদ্ধে জিআর ১১৩/১৭ মামলা দায়ের করেন। মামলারটি সিআইডি হবিগঞ্জ এর পরিদর্শক মোঃ আব্দুল আওয়াল তদন্ত শেষে গত বছরের ৩১ ডিসেম্বর আমলি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। গত ২২ জানুয়ারী আদালত গ্রেফতারের পরোয়ানা জারি করেন। গ্রেফতারী পরোয়ানা জারির পর আদালতে আত্মসর্মপন না করায় আদালত গত ২২ মার্চ কাদির মাস্টারে মালামালক্রোকের আদেশ এবং হুলিয়া ইস্যু করেন। অবশেষে গতকাল আব্দুল কাদির মাস্টার আদালতে আত্মসর্মপন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। উল্লেখ্য, আব্দুল কাদির মাস্টার ১০ ফের্রুয়ারী ২০১২ইং থেকে ৩১ ডিসেম্বর ২০১৪ইং পর্যন্ত সংগঠনের চেয়ারম্যান থাকা অবস্থায় বিভিন্ন সময়ে শিক্ষকদের নিকট হইতে প্রাপ্ত চাঁদার পরিমান ২১লাখ ১৫ হাজার ৭৩০ টাকা আত্মসাত করেন বলে মামলায় অভিযোগ করা হয়। গতকাল রাত মামলার বাদী পক্ষে অ্যাডভোকেট নুরুজ্জমান এর সাথে যোগাযোগ করলে তিনি এর সত্যতা স্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com