রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরের বিভিন্ন বাজারে চোরাই গরুর মাংস বিক্রির অভিযোগে তিন কসাইকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮
  • ৬২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সিনেমা হল, শায়েস্তানগর, কোর্ট স্টেশনসহ বিভিন্ন বাজারে চোরাই ও রোগা গরু বিক্রি হচ্ছে। কতিপয় কসাই অল্পদামে গরু কিনে রাতের আধারে এর মাংস বাজারে বিক্রি করে। ফলে সদর উপজেলার আশপাশের গ্রামের গৃহস্থরা ক্ষতির সম্মুখিন হচ্ছেন। কোন কোন সময় রোগা গরুর মাংসও বাজারে বিক্রি করা হচ্ছে। গতকাল সোমবার রাত ৮টায় শহরের সিনেমা হল এলাকায় কসাই জনি মিয়ার বিরুদ্ধে এমন অভিযোগে এক সালিশ বিচার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ নুর হোসেন, মধুবন রেস্তোরার মালিক মধু মিয়া, ব্যকস সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, নুর উদ্দিন, মানিক মিয়াসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিচারে জনি, নজরুল ও লুৎফুরকে চোরাই গরুর মূল্য বাবদ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখিতরা ভবিষ্যতে এরকম করবে না মর্মে ক্ষমা প্রার্থনা করে। এ ঘটনা নিয়ে এলাকায় আলোচনার ঝড় বইছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com