বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের দীঘলবাকে আইনশৃংখলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৮ এপ্রিল, ২০১৮
  • ৫৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জের সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়ন পরিষদে আইনশৃংখলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়ার সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ হল রুমে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার নবীগঞ্জ-বাহুবল সার্কেল মোঃ পারভেজ আলম চৌধুরী। সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ মুজিবুর রহমান কাজল, দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন রব্বানী, সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, সিলেটের ডাক নবীগঞ্জ প্রতিনিধি রাকিল হোসেন, আওয়ামীলীগ নেতা গোলজার আহমদ প্রমূখ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউপি সদস্য ইফসুফ আলী। এছাড়াও পরিষদের ইউপি সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ পারভেজ আলম চৌধুরী বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করে। মাদক ব্যবসায়ী এবং মদদদাতা সে যথ শক্তিশালী হউক না কেন তাদের ছাড় দেয়া হবেনা। মাদক মুক্ত এবং এলাকার সার্বিক আইনশৃংখলা বজায় রাখতে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। এর আগে সকালে তিনি ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর উচ্চ বিদ্যালয় ও মোস্তফাপুর দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের সাথে মতবিনিময়সহ উপদেশমুলক বক্তব্য রাখেন। এ সময় সাথে ছিলেন পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন, ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ পাঠান, সাংবাদিক রাকিল হোসেনসহ বিদ্যালয় ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যসহ শিক্ষকমন্ডলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com