বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে শাখা বরাক নদীর তীর দখলের পায়তারা ॥ রক্ষায় নেই কোনো উদ্যোগ

  • আপডেট টাইম শনিবার, ৭ এপ্রিল, ২০১৮
  • ৭৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার শাখা বরাক নদীর তীর দখলে পায়তারা করছে একটি মহল। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ শহরতলীর লোকজনের মুখে নানা ধরণের কথোপকথন। শুক্রবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, পৌর শহরের চরগাঁও গ্রামের ব্রিজের নিকটবর্তী ডাকবাংলোর সামনে শাখা বরাক নদীর তীরে বাঁশের খুঁটি দিয়ে সীমানা নির্ধারণ করে মাটি ভরাট করে রেখেছে একটি মহল। এভাবে দিনের পর দিন কুচক্রী মহলের লোকজন দখল করে নিচ্ছে নদীর তীর। কিন্তু নদী রক্ষায় সংশিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করছেনা বলে দাবী করছেন সচেতন মহল।
শাখা বরাক একটি ঐতিহ্যবাহী নদীর নাম, এ নদী দিয়ে এক সময় ট্রলারসহ বিভিন্ন নৌযানের চলাচল করত। কিন্তু সময়ের ব্যবধানে ঐহিত্য হারিয়েছে ওই নদীটি। বর্তমানে নদীর তীরে ময়লা, আবর্জনা ফেলার ফলে ও অবৈধ দখলদারদের ক্ষমতার দাপটে নদীর তীর চলে যাচ্ছে প্রভাবশালীদের দখলে।
নদীর তীর উদ্ধারে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শাখা বরাক নদী তীর দখল করার কোনো সুযোগ নেই। খোঁজখবর নিয়ে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com