শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বাহুবলে মোবাইল কোর্টের অভিযান ॥ ৫ ব্যক্তিকে অর্থদন্ড

  • আপডেট টাইম শনিবার, ৭ এপ্রিল, ২০১৮
  • ৫৫৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের ডুবাঐ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবৈধ গরুর বাজার বসিয়ে ব্যবসা করায় ২ ব্যক্তিকে আটক করে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসীম উদ্দিন এ আদালত পরিচালনা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানায়, দীর্ঘদিন যাবৎ কিছু লোক ডুবাঐ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অবৈধভাবে গরুর হাট বসিয়ে ব্যবসা করে যাচ্ছে। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসীম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে গরু ছাগল ক্রেতাদের নিকট থেকে হাছিল আদায়ের সময় আব্দাকামাল গ্রামের মৃত রঙ্গু মিয়ার পুত্র হাজী আব্দুল হামিদ (৬০) ও ডুবাঐ গ্রামের মৃত ইয়াকুব উল্লার পুত্র কুটি মিয়া (৬২) কে আটক করেন। পরে কথিত ইজাদার আব্দুল হামিদকে ৫০ হাজার ও কুটি মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে উক্ত মোবাইল কোর্ট পুটিজুরীর তদন্ত কেন্দ্রের সামন থেকে আটককৃত অবৈধ বালু বহনকারী ট্রাক্টর চালক উপজেলার মীরেরপাড়া গ্রামের তমিজ আলীর পুত্র জাফর মিয়াকে ১০ হাজার টাকা এবং বাজারে অবৈধ পার্কিং কালে আটককৃত সিএনজি অটো রিকশা চালক উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুল আলীর পুত্র সুজন মিয়া (২৫) কে ৫ হাজার ও গাজিপুর গ্রামের আহসান উল্লার পুত্র তাজির মিয়া (৩২) কে ২ হাজার টাকা জরিমান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com