বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চেক জালিয়াতি মামলায় ফাহিমা আক্তার গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ৭ এপ্রিল, ২০১৮
  • ৫৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চেক জালিয়াতি মামলার পলাতক আসামী জাতীতাবাদী মহিলাদলের কর্মী ফাহিমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। সে উমেদনগর গ্রামের মৃত আব্দুল আহাদের স্ত্রী ও রাজনগর এলাকার মৃত আব্দুল কাদিরের কন্যা। গত বৃহস্পতিবার গভীররাতে সদর থানার এসআই আব্দুর রহিম ও এএসআই বিকাশ দাশের নেতৃত্বে একদল পুলিশ রাজনগর এলাকার ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, বিভিন্ন লোকদের কাছ থেকে ভূয়া চেক দিয়ে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে ফাহিমা। এ ব্যাপারে ভুক্তভোগীরা বাদি হয়ে ৫টি চেক জালিয়াতির মামলা করেন। আদালত ৫ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। এর পর থেকে সে পলাতক ছিল। গতকাল শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com