বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ শহরে হিজরাদের চাঁদা বাজিতে অতিষ্ট সাধারণ মানুষ

  • আপডেট টাইম শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮
  • ৫৪১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে দিনের পর দিন হিজরাদের বেপরোয়া চাঁদাবাজি চলে আসছে। তাদের চাদাবাজিতে অতিষ্ট হয়ে উঠেছেন সাধারন মানুষ। গতকাল দুপুরে নতুন বাজার মোড়ে প্রতিদিনের ন্যায় গাড়ি আটকিয়ে দল বেধেঁ চাঁদা আদায় করছিল হিজরারা। চাঁদা না দেয়ায় জনৈক গাড়ি চালককে মারধোর করে। এ ঘটনায় ক্ষুদ্ধ শ্রমিকরা দল বদ্ধ হয়ে হিজরাদের উপর আক্রমন করে বেধরক মারপিঠ করলে হিজরারা প্রাণের ভয়ে পালিয়ে যায়। জানা যায়, হিজরারা দলবদ্ধভাবে শহরের নতুন বাজার মোড় সহ বিভিন্ন পয়েন্টে বিয়ের গাড়ি, বিভিন্ন অনুষ্টানে যাতায়াতকারী যানবাহন আটকিয়ে তাদের চাহিদা মতো টাকা আদায় করে। আর চাহিদা মতো টাকা না দিলে অশ্লিল অঙ্গভঙ্গি সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে। এছাড়া দীর্ঘ সময় গাড়িগুলো আটকিয়ে যাত্রী সহ চালাকদের সাথে দুর্ব্যবহারও করে। মান সম্মানের ভয়ে নিরুপায় হয়ে হিজরাদের চাহিদা মোতাবেক চাঁদা দিয়ে নিরবে চলে যেতে হয় ভুক্তভোগীদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com