সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাধবপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার ॥ অপহরণকারী গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ৪ এপ্রিল, ২০১৮
  • ৭২৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে নরসিংদীর ভেলাবো উপজেলার লক্ষীপুর গ্রামের দিলীপ মালাকারের বাড়ি থেকে অপহরণকারীকে গ্রেফতার এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত অপহরণকারীর নাম রাজ মালাকার (২০)। তিনি মাধবপুর উপজেলার মঙ্গলপুর গ্রামের অনিল মালাকারের ছেলে। অপহৃতা হলেন উপজেলার চৌমুহনী খুর্শিদ হাইস্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রী।
মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম জানান, গত সোমবার সকালে বিদ্যালয়ে যাবার পথে ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে রাজ মালাকার। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান সনাক্ত করে নরসিংদী ভেলাবো উপজেলা থেকে অপহরণকারীকে গ্রেফতার এবং অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। ভিকটিমের ২২ ধারা জবানবন্দি গ্রহণের জন্য হবিগঞ্জ বিচারিক আদালতে হাজিরা করা হবে ডাক্তারী পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কিছুদিন আগে অপহরণকারী রাজ মালাকার বেলাভো উপজেলার লক্ষীপুর গ্রামের দিলীপ মালাকারের বাড়ির একটি রুম ভাড়া নেয়। সোমবার ওই ছাত্রীকে নিয়ে সে ভাড়া করা বাড়িতে উঠে। ফলে স্কুলছাত্রী অপহরণের বিষয়টি পূর্ব পরিকল্পিত বলে অনেকে ধারণা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com