রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জেলা আওয়ামীলীগের স্বাধীনতা দিবসের আলোচনা সভা নেতাকর্মীকে আরো সুসংগঠিত হওয়ার আহবান

  • আপডেট টাইম রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ৫৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হওয়াসহ সকল অর্জন হয়েছে আওয়ামী লীগের হাত ধরেই। পাকিস্তানের প্রেতাত্মারা জাতির পিতাকে হত্যা করে বাঙালি জাতির স্বাধীনতাকে কেড়ে নিতে চেয়েছিল। কিন্তু আওয়ামী লীগ তা হতে দেয়নি। অতীতের মতো ভবিষ্যতেও দেশবাসীকে সাথে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার কাজে অনড় থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে দরিদ্র দেশ থেকে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। আর এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। তাই দেশের বৃহত্তর স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশরতœ শেখ হাসিনাকে চতুর্থবারের ন্যায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হলে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে আরো সুসংগঠিত হওয়ার আহবান জানান।
এমপি আবু জাহির বলেন, এতিমের টাকা আত্মসাতসহ ব্যাপক দুর্নীতির মাধ্যমে বিএনপি আজ দেশবাসীর কাছে দুর্নীতিবাজ দল হিসাবে চিহ্নিত হয়েছে। আর যাই হোক দুর্নীতিবাজ বিএনপির হাতে দেশ পরিচালনার দায়িত্ব জনগণ দিবে না।
জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক ও জিপি-ভিপি এডভোকেট মোছাব্বির বকুলের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, সহ-সভাপতি পিপি এডভোকেট সিরাজুল হক চৌধুরী, সহ সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা হাসান, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, পৌর ছাত্রলীগ সভাপতি ফয়জুর রহমান রবিন।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com