বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের আইনগাঁও সিএনজি স্ট্যান্ডে শ্রমিক অসন্তোষ

  • আপডেট টাইম রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ৮০৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আইনগাঁও স্ট্যান্ডে সিএনজি চালকদের জমাকৃত টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে সিএনজি শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
সূত্রে জানা যায়, গত ৭/৮ বছর ওই স্ট্যান্ডে সিএনজি চালকরা প্রতিদিন ২০টাকা করে জমা দিয়ে আসছেন। এর মধ্যে প্রতি মাসের ২০দিনের টাকা সমিতির নেতৃবৃন্দ এবং ১০দিনের টাকা শ্রমিকরা নেয়ার সিদ্ধান্ত রয়েছে। জমাকৃত টাকা সমিতির নামে ব্যাংক একাউন্ট করে জমা করার কথা থাকলেও কোনো ব্যাংক একাউন্ট খোলা হয়নি। চালকরাও তাদের জমাকৃত টাকার অংশ পাননি। কোন হিসাবও না-কি দেয়া হচ্ছে না। এ নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিরাজ করছে উত্তেজনা। যে কোন সময় তা সংঘর্ষে রূপ নিতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com