শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজীব আলীর বিরুদ্ধে শ্রমিক কার্ড বাতিলের অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ৩১ মার্চ, ২০১৮
  • ৮২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজীব আলীর বিরুদ্ধে শ্রমিক কার্ড বাতিলের অভিযোগ উঠেছে। জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে সজীব আলীর লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করায় অবৈধভাবে এই শ্রমিক কার্ড বাতিল করা হয়েছে বলে অভিযোগ আনা হয়। এ ব্যাপারে চট্টগ্রাম বিভাগীয় শ্র্রম অধিদপ্তর ও রেজিস্টার অব ট্রেড ইউনিয়নের যুগ্ম শ্রম পরিচালকের নিকট অভিযোগটি দাখিল করেছেন বানিয়াচং উপজেলার দক্ষিণ আনোয়ারপুর গ্রামের আব্দুল জব্বারের পুত্র আব্দুল হামিদ।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, দক্ষিণ আনোয়ারপুর গ্রামে আব্দুল হামিদ মিয়ার পত্রিক সম্পত্তি নিয়ে সজীব আলী ও তার লোকজনের সাথে বিরোধ চলে আসছে। এ নিয়ে মামলাও রয়েছে। এই আক্রোশে আব্দুল হামিদ মিয়ার শ্রমিক কার্ড (কার্ড নং ৭৪৫) বাতিল করেন হবিগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজীব আলী। আব্দুল হামিদ প্রায় ২৭ বছর যাবত মাইক্রো চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু তার শ্রমিক কার্ড বাতিল হওয়ায় তার পরিবারের ১৯ সদস্য নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ট্রেড ইউনিয়নেরও সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com