সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

ছয় মাসের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট

  • আপডেট টাইম শনিবার, ৩১ মার্চ, ২০১৮
  • ৭৩৭ বা পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘পিছিয়ে পড়া জাতি হিসাবে আমরা আর থাকতে চাই না। আগামী ৬ মাসের মধ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনা মূল্যে ইন্টারনেট সংযোগ চালু করা হবে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় মন্ত্রী এসব কথা বলেন।
মোস্তাফা জব্বার বলেন, ‘জনগণের সুবিধার্থে পর্যায় ক্রমে বাসস্ট্যান্ড ও রেলস্টেশনসহ বিশেষ জায়গাগুলোতে এ সংযোগ প্রদান করা হবে। আগামী এপ্রিল মাসে আমরা আমাদের স্যাটেলাইট চালু করবো।’ নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিয়র রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সম্পাদক শ্যামলেন্দু পাল।
তথ্যপ্রযুক্তি মন্ত্রী আরো বলেন, রাজধানীর বাইরে ইন্টারনেট ব্যবস্থা অত্যন্ত নাজুক। এটা সত্যি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইন্টারনেটের মূল্য বা ওয়াই-ফাইয়ের মূল্য সারা দেশে এক করার জন্য যা যা করণীয় সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। মন্ত্রী বলেন, ‘বর্তমানে প্রচলিত সংবাদপত্র বা চ্যানেলগুলোর চেয়ে এখন সামাজিক বা সোস্যাল মিডিয়া বেশি গুরুত্ব পাচ্ছে। মুহূর্তের মধ্যে আপনাদের মাধ্যমে সকল খবর সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। একটা সময় আসবে যখন কাগজ কলমের যুগ শেষ হয়ে যাবে, শুধু ইন্টারনেটের যুগ থাকবে। সামনে যে নতুন নতুন প্রযুক্তি আসছে তা ধারণ বা গ্রহণ করার জন্য আমাদের সকলের সক্ষমতা অর্জন করতে হবে।’ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ফাইভ-জি চালুর জন্য কাজ করছি। ফাইভ-জি চালু হলে ২০২০ সালের মধ্যে এদেশ তথ্য প্রযুক্তি খাতে অনেক এগিয়ে যাবে।’ মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে আরো বেশি দায়িত্বশীল ভূমিকার আহবান জানান সাংবাদিকদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com