বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটের মাদক সম্রাট জুয়েল ইয়াবাসহ আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮
  • ৭৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের মাদক সম্রাট আশরাফুল আলম জুয়েল ও তার সহযোগিকে ৭০পিস ইয়াবাহ সহ ডিবি পুলিশ গ্রেফতার করেছে। গত বুধবার রাত ৩টার দিকে টায় ডিবি পুলিশের এসআই ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ চুনারুঘাট পৌর এলাকার মাইক্রো স্ট্যান্ড সংলগ্ন ক্রস রোডেরমবিলের দোকানে অভিযান চালিয়ে দোকানের পেছন থেকে জুয়েল ও তার সহযোগী সুজন চন্দ্র দাসকে আটক করে। এ সময় জুয়েলের নিকট থেকে ৭০ পিস ইয়াবাহ উদ্ধার করা হয়। জুয়েলের সহযোগি আটক সুজন বড়াইল গ্রামের রনজিত চন্দ্র দাশের পুত্র। জুয়েল চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের ভাতিজা বলে জানায় ডিবি পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জুয়েল ও তার সহযোগিকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে প্রেরনের আদেশে দেন।
এ ছাড়া সম্প্রতি জুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ৪২ কেজি গাঁজা উদ্ধার করে। ওই মামলায় জুয়েলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
পুলিশ জানায়, জুয়েল ওই এলাকার কুখ্যাত মাদক সম্রাট। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com