শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮
  • ৭২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৬৩ লাধিক টাকা ব্যয়ে লাখাই উপজেলার পূর্ব বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির। সম্প্রতি তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং এলাকাবাসীকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজরে উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন। পরে স্থানীয় লোকজনের উদ্যোগে সংক্ষিপ্ত বক্তৃতায় সংসদ সদস্য বলেন, আমি নির্বাচিত হওয়ার পর থেকেই শিক্ষা, যোগাযোগ ও বিদ্যুতায়নকে প্রাধান্য দিয়ে সকল ক্ষেত্রে উন্নয়ন করে যাচ্ছি। যে কারণে হবিগঞ্জে প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য নতুন স্কুল কলেজ, প্রায় প্রতিটি এলাকায়ই নির্মাণ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন। এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করার আহবান জানান।
উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ ইমরান খান জানান, এলাকাবাসীর প্রাণের দাবির পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির এর মাধ্যমে ৬৩ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে বিদ্যালয়ের এই ভবনটি নির্মিত হচ্ছে।
নির্মাণ কাজের উদ্বোধনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন মাস্টার, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি এডঃ খোকন গোপ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com