বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শ্রীমঙ্গল থানায় টিপু সুলতানের মাহিন্দ্র পিকআপ গাড়ী প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮
  • ৮৫১ বা পড়া হয়েছে

কাউসার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ শ্রীমঙ্গল থানার জননিরাপত্তার কাজে ব্যবহারের জন্য একটি মাহিন্দ্র সিংগেল পিকআপ গাড়ী প্রদান করছেন শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ’র চেয়ারম্যান খাজা টিপু সুলতান। গতকাল দুপুরে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ারুল হক, শ্রীমঙ্গল সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল এর নিকট গাড়ীরর চাবি হস্তান্তর করেন। গাড়ী হস্তান্তর অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি চৌধুরী ভাস্কর হোম, সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজন আহমেদ রানা, প্রেসক্লাবের সভাপতি বিশ্বজোতি চৌধুরী, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ’র এমডি মোঃ সোহেল হোসাইন, জিএম মোঃ আরমান খান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com