বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা আমাদের জন্য গর্বের বিষয়

  • আপডেট টাইম বুধবার, ২৮ মার্চ, ২০১৮
  • ৭২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, মুক্তিযোদ্ধারা আমাদের সূর্য সন্তান। তাদেরকে সম্মানিত করা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে বর্তমান সরকার। তিনি বলেন, তরুণদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে বিজয় অর্জনে মুক্তিযোদ্ধাদের বীরত্মগাথা সম্পর্কে জানতে হবে। বর্তমান সরকার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সকল সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ২৬০ মুক্তিযোদ্ধাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা বুকের তাজা রক্ত ঝড়িয়ে আমাদেরকে উপহার দিয়েছেন স্বাধীন বাংলাদেশ।
সংবর্ধনা অনুষ্ঠানে ২৬০ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। পরবর্তীতে তাদেরকে উপহার হিসাবে শাড়ি, লুঙ্গি ও প্লেট প্রদান করা হয়।
জেলা প্রশাসক মাহমুদুল হাসান মুরাদের সভাপতিত্বে ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডঃ মোহাম্মদ আলী পাঠানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল।
এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ সফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুদ্দুছ আলী সরকার, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, সহকারী কমিশনার বেলায়েত হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com