শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

জাতীয় পার্টির মহাসমাবেশে জেলা জাপার অংশ গ্রহন

  • আপডেট টাইম রবিবার, ২৫ মার্চ, ২০১৮
  • ৭২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশে হবিগঞ্জের নেতাকর্মীদের দখলে ছিল। দলের চেয়ারম্যানের নজরে পড়তে হবিগঞ্জের জাতীয় পার্টির নেতাকর্মীরা সমাবেশে সামনের দর্শক সাড়িতে অবস্থান নিয়ে ছিলেন। বিশেষ করে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ উপজেলা জাতীয় পার্টি নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল সহকারে সমাবেশস্থলে প্রবেশ করেন এবং মঞ্চের সামনে বসেন।
বানিয়াচঙ্গ ও আজমিরীগঞ্জ উপজেলা জাপা নেতাকর্মীদের হাতে পল্লীবন্ধু এরশাদ ও জাপা নেতা শংকর পালের ছবি সম্মিলিত ব্যানার ও পোস্টার ছিল। সমাবেশে তাদের উপস্থিতি ও পল্লীবন্ধু এরশাদের নজর কারে। সমাবেশ উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা আহ্বায়ক আলহাজ্ব মোঃ আতিকুর রহমান আতিক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শংকর পাল, জেলা জাপার যুগ্ম আহ্বায়ক মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা যুবসংহতির সভাপতি প্রভাষক এসএম লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শেখ জালাল, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তফিজুর রহমান ময়না, জেলা ছাত্র সমাজের সভাপতি জুবায়েদ হোসেন, সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দেব, জাপা নেতা মকসদুজ্জামান খান, আঙ্গুর মিয়া, পিয়ানুর রহমান হাসান। মহাসমাবেশ সফল করায় হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি সদস সচিব শংকর পাল জেলা জাপা ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com