শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বানিয়াচঙ্গের ডা. সাহিরা চৌধুরীর ইন্তেকাল

  • আপডেট টাইম শনিবার, ২৪ মার্চ, ২০১৮
  • ৫৪২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা সদরের প্রথমরেখ এলাকার বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতের প্রফেসর প্রয়াত ড. আব্দুল কুদ্দুস’র সহধর্মির্নী মহিলাও গাইনী বিশেষজ্ঞ ডা. সাহিরা চৌধুরী (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। গতকাল শুক্রবার বেলা ২টায় সিলেট উপ-শহরের বাসায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি নিঃসন্তান ছিলেন। বাদ এশা জানাযার নামাজ শেষে হযরত শহাজালাল (রহ.) এর দরগাহতে সমাহিত করা হয়।
উল্লেখ্য, ডা. সাহিরা চৌধুরী বানিয়াচঙ্গের পুত্রবধূ এবং তাঁর পৈতৃক বাড়ি নবীগঞ্জের বেতাপুর গ্রামে। তিনি কাস্টমসের উর্ধ্বতন কর্মকর্তা প্রয়াত গোলাম রব্বানী চৌধুরীর কন্যা এবং সাবেক সচিব আ.ফ.ম ইয়াহিয়া চৌধুরীর ভাগ্নি। ডা. সাহিরা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’র সম্পাদক মন্ডলীর সভাপতি রোটারিয়ান আলহাজ্ব রেজাউল মোহিত খান, ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ কাজী মাওঃ মুফতি আতাউর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com